কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট আকাউন্ট্যান্টস আইন ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মূলত আগের আইন। নতুন করে তিনটি ধারা যুক্ত করা হয়েছে। তা ছাড়া আইনে শাস্তি বাড়ানো হয়েছে।’
ইত্তেফাক/কেকে