শীত পোশাকে আভিজাত্য

 
লা রিভ অতীতের ছায়াপথ ধরে পাঠককে নিয়ে যায় দূর কোনো এক অজানায়। শুধু বাংলাদেশেই নয়, চলতি বছরের শীতে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনেও দ্য র্যাভেন জনপ্রিয়তম উপজীব্য। গথিক যুগের এই ভালোবাসার চিঠির মতো লা রিভের এবারের শীত পোশাকেও ফুটে উঠেছে ঐতিহ্য ও আভিজাত্য। এবারের শীতে লা রিভের পোশাকের খবর নিয়ে এ আয়োজন। লিখেছেন নওশীন শর্মিলী।
 
লা রিভ উইন্টার কালেকশনে থিম র‌্যাভেন থেকে উত্সাহিত হয়েই সাজিয়েছে এবারের উইন্টার কালেকশন। কালো, লাল, ধূসর, বেগুনি ব্যবহার করা হয়েছে বেসিক রঙ হিসেবে এবং গাঢ় রঙের সঙ্গে জুয়েল ও আর্থি টোন দিয়ে হাইলাইট করা বাটন প্ল্যাকেট, স্লিভকাফ, নেক লাইন, ফ্রন্ট ও ব্যাক প্যাচ ডিজাইনগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের ঐতিহ্যবাহী হাতের কাজ, কারচুপি, এমব্রয়ডারি, থ্রিডি প্রিন্ট এবং প্রিন্টের বিভিন্ন কারুকার্যের মাধ্যমে।
 
এবারের শীতে ছেলেদের জন্য ডেনিম হুডিস, নিটেড ব্লেজার, জগারস ও ট্র্যাক প্যান্টস হলো প্রধান আকর্ষণ। এছাড়া রয়েছে সোয়েট শার্ট, শার্ট, জ্যাকেট, ক্যাজুয়াল ব্লেজার, লাইট ওয়েট সোয়েটার, ফুলস্লিভ টি-শার্ট, পোলো টি-শার্ট, চিনোস, ডেনিম, কার্গো, বারমুডা ও শর্টস। ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে নিটেড ডেনিম, পিসি মিলাঞ্জ, ফ্রেঞ্চ টেরি, সিঙ্গেল জার্সি, লিনেন, ভিসকজ ইত্যাদি। রঙ হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে ব্ল্যাক, রেড, মেরুন, পার্পল, অ্যাশ, গ্রেমিল্যাঞ্জ, অরেঞ্জ ও ব্লু। নেক লাইনে ভিন্নতা যোগ করা হয়েছে কখনো টার্টল নেক, ম্যান্ডারিন কলার, বেসবল কলার, হুডি ইত্যাদি দিয়ে।
 
এবারের শীতে মেয়েদের পোশাক পরিকল্পনায় লা রিভে প্রাধান্য পেয়েছে নিটেড শার্ট, সোয়েটার, শ্র্যাগ, লিনেন জ্যাকেট, কেপ ও পঞ্চো। বরাবরের মতো শাল, সালোয়ার-কামিজ, লং কামিজ, টিউনিক তো রয়েছেই। ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে উল, সিঙ্গেল জার্সি, লিনেন, ভিসকজ, জর্জেট, কটন ইত্যাদি। রঙ হিসেবে প্রাধান্য দেওয়া হয়েছে ফিউশিয়া পিংক, পার্পল, রেড, ব্ল্যাক, অরেঞ্জ, লাইট পিংক, ব্লু, ইয়েলো ও টিল। বটমে প্রাধান্য পেয়েছে অ্যাংকল লেংথ লিনেন প্যান্ট, ইন্ডিগো কালার রিপড জিনস, চিনোস এবং বাহারি পালাজ্জো, ক্যুলেটস ও হারেম প্যান্ট ইত্যাদি।
 
উইন্টার কালেকশনে শিশুদের জন্যও রয়েছে র‌্যাভেন উৎসাহিত হলোইন ও মনস্টার মোটিফ খচিত উষ্ণ ও আরামদায়ক পোশাক। শিশুদের জন্য মূল রঙ হিসেবে ব্যবহার করা হয়েছে কমলা, লাল, কালো, ধূসর, নীল ইত্যাদি। ছেলেশিশুদের জন্য রয়েছে জ্যাকেট, হুডি, ফুলস্লিভ টি-শার্ট, পোলো টি-শার্ট, ডেনিম ও চিনোস। মেয়ে শিশুদের জন্য রয়েছে হুডি, সোয়েট শার্ট, টি-শার্ট, টিউনিক, নিট টপস, ডেনিম, চিনোস ও লেগিংস। এই শীতে মেয়েশিশুদের স্টাইলিংয়ে ভিন্নতা আনতে এসব ড্রেসে আরও যোগ করা হয়েছে লাইন ফ্রক ও নিট টপস উইথ কেপ। ফেব্রিক হিসেবে ব্যবহার করা হয়েছে ডেনিম, ফ্লিভ, টেরি, ভিসকজ, কটন, জর্জেট, সিঙ্গেল জার্সি ইত্যাদি।
 
এছাড়া নবজাতকের জন্যও রয়েছে লা রিভের শীতের আয়োজন। যাতে রয়েছে জগারস, সোয়েট শার্ট, ফুলস্লিভ টি-শার্ট, সোয়েটার ইত্যাদি। বরাবরের মতো শার্ট, ফ্রক, নিমা, পাঞ্জাবি তো রয়েছেই।
 
পোশাক ও ছবি কৃতজ্ঞতা:  লা রিভ