নজরুল বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমাণ তালিকা লঙ্ঘন করে ভর্তি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর 'ঙ' ইউনিটের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে অপেক্ষমাণ ভর্তির তালিকা লঙ্ঘন করে ভর্তি করা হয়েছে। ভর্তিইচ্ছুক পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উক্ত বিভাগের শিক্ষকদের প্রতি একধরনের নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।
 
থিয়েটার এ- পারফরমেন্স স্টাডিজ বিভাগে অপেক্ষমাণ ০২ তম, ১০ তম, ১১তম এবং ১২তম ছাড়াই, অপেক্ষমাণ ১৫তম, ১৭তম, ২০তম ও ৩১তম অপেক্ষমাণ ভর্তি করানো হয়েছে বলে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের দাবি।
 
থিয়েটার এ- পারফরমেন্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মামুন রেজা জানান, অপেক্ষমাণ তালিকা হতে ভর্তিইচ্ছুক  শিক্ষার্থীদেরকে সকাল ১০টার মধ্যে অবশ্যই বিভাগে উপস্থিত থাকার কথা জানিয়ে দেওয়া হয়েছিল। তাই যে সকল ভর্তিইচ্ছুক শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মাঝে উপস্থিত থাকতে পারেনি তাদেরকে রেখেই উপস্থিতির ভিত্তিতেই অপেক্ষমাণ তালিকার সিরিয়াল অনুযায়ী যে সকল ভর্তিইচ্ছুক শিক্ষার্থী উপস্থিত ছিলেন সে সকল শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ আমিনুল ইসলাম জানান, যে চার জন শিক্ষার্থী অপেক্ষমাণ তালিকা হতে ভর্তি হতে পারেনি, তাদের নাম, রোল নম্বর সহ একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা তা যাচাই বাচাই করে দেখবো, কেন ভর্তি হতে পারেনি।
 
ইত্তেফাক/এসএস