জবিতে ছাত্রফ্রন্টের সভাপতি প্রসেনজিৎ সম্পাদক অনিমেষ

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ৫ম সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভাস্কর্য চত্বরে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে নব-নির্বাচিত সভাপতি প্রসেনজিৎ সরকার, সাধারণ সম্পাদক অনিমেষ রায়ের নাম ঘোষণা করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, সহ-সভাপতি স্মরণ দাস, সাংগঠনিক সম্পাদক কৌশিক আহমেদ, দপ্তর সম্পাদক তপু সরোয়ার, স্কুল সম্পাদক- হারুন উর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রব, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাদ আলভী ফারাবি, পাঠাগার সম্পাদক অর্পন সিংহ। এছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মৌমিতা চক্রবর্তী এবং রায়হান মিয়া।

আরো পড়ুন: ইত্তেফাক অনলাইনে সংবাদ প্রকাশের পর সরেজমিনে এমপি

সম্মেলনের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কিশোর কুমার সরকারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড ফখরুদ্দিন কবির আতিক, সভাপতি প্রসেনজিৎ সরকার প্রমুখ।

ইত্তেফাক/অনি