পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্বে জাকির হোসেন

 
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেনকে অতিরিক্ত হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
 
আদেশে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে চালানোর জন্য তাকে পেট্রোবাংলার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
 
দুই বছর আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইশতিয়াক আহমেদকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। তিনি আগের চেয়ারম্যান হোসেন মনসুরের স্থলাভিষিক্ত হয়েছিলেন।