আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা বলেন, জনগণের শেষ ভরসাস্থল আদালত। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি অপরিহার্য। তিনি বলেন, বিচারকদের শতভাগ পক্ষপাতহীনভাবে বিচার কাজ পরিচালনা করতে হবে। এর ব্যত্যয় ঘটালে সামগ্রিক বিচার ব্যবস্থা সম্পর্কে জনগণের মাঝে ভুল ধারণার সৃষ্টি হবে। জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে বিচারপতি ওয়াহহাব মিঞা এসব কথা বলেন।
জেলা জজদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের বিরাট দায়িত্ব। একটি জেলার অভিভাবক। কাগজে-কলমে অভিভাবক হলে হবে না। আপনারা দেখবেন আপনাদের বিচারকরা সময়মতো এজলাসে উঠছে কিনা? তিনি বিচারকদের সময়মতো এজলাসে উঠার, সময়মতো সমন, আদেশ জারি করার এবং রিমান্ডে নেয়ার ক্ষেত্রে অতি সম্প্রতি আপিল বিভাগের দেয়া ১৯ দফা গাইডলাইন সম্বলিত রায়টি অনুসরণ করার জন্য বিচারকদের প্রতি আহবান জানান।