পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগ ডে

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশন (৪র্থ ব্যাচ) এর র‌্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে।
 
পাবিপ্রবিতে সোমবার র‌্যাগ ডে উপলক্ষে ক্যাম্পাস সাজানো হয় নতুন রূপে। দিন জুড়ে বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
 
২৬ ডিসেম্বর সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আল নকীব চৌধুরী এবং প্রো ভাইস চ্যান্সেলর আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
কবুতর উড়িয়ে এবং কেক কেটে র‌্যাগ ডে-এর সূচনা করা হয়। এরপর ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর থেকে র‌্যালি বের হয়। রঙ খেলার মাধ্যমে উৎসবটি হয়ে ওঠে বর্ণিল।
IMG0
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ ও গান পরিবেশিত হয়। ডিসটিউন ব্যান্ড তাদের চমৎকার পারফরমেন্সে ক্যাম্পাস মাতিয়ে তোলে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের পারফরমেন্স দিয়ে অংশগ্রহন করে।
 
অনুষ্ঠানে নতুন মাত্রা যুক্ত হয় জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন-এর গানে। অপরুপ রুপে সজ্জিত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরের খোলা মঞ্চে ব্যান্ড দল শিরোনামহীন রাত আটটা থেকে তাদের জনপ্রিয় গানগুলো একের পর এক পরিবেশন করে। এছাড়া সন্ধ্যার পর আতশবাজির ঝলকানি ও ফানুশ উড়ানো হয়।
 
ইত্তেফাক/ইউবি