ভোটের কলরবে
আমায় যদি
ভোটটা দেবেন
—তবে।
অজগাঁয়ে
দেখার মতো
উড়াল সড়ক
—হবে।
আর কী বলুন
—চাই।
জাতিসংঘে
চাকরি করেন
মায়ের পেটের
—ভাই।
আমার চেয়ে
যোগ্য যে আর
তল্লাটে কেউ
—নাই।
ভোটের পরে
ভোট পেয়েছি
জনগণের
কী আর আমার
—লাগে।
আমার ভয়ে
এই এলাকার
ভালো মানুষ
—ভাগে।
ভুল করেও
হাঁটে না কেউ
এমপি সাবের
—আগে।