'উদার বাণিজ্যনীতির ফলে দেশে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে'

বর্তমান সরকারের গৃহীত উদার বাণিজ্যনীতির ফলে দেশে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে বলে এক বাণীতে এ কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ উপলক্ষে শনিবার দেয়া বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, 'বিদেশি বিনিয়োগ ও রপ্তানির প্রতি আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। বাংলাদেশ এখন বিদেশি শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী ও আমদানি-কারকদের নিকট আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করেছে।'
 
বাণীতে বাণিজ্য মেলার সাফল্য কামনা করে প্রধানমন্ত্রী বলেন, 'ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশীয় পণ্যের উৎপাদনকারী ও বিদেশি ক্রেতাদের মধ্যে অধিকতর আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।'
 
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আগামীকাল (রবিবার) থেকে মাসব্যাপী ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ শুরু হবে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস