রফতানির পাশাপাশি ব্যবসায়ীদেরকে দেশীয় বাজার সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যত পণ্য সরবরাহ করতে পারবে আর কোন দেশ পারবে না। এজন্য ব্যবসায়ীদের নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। সঙ্গে বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়টির দিকেও লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে আমাদের নতুন-নতুন পণ্য উদ্ভাবন করতে হবে। আর সেই পণ্যের বিস্তার ঘটাতে হবে। এই বাণিজ্য মেলা থেকে বিভিন্ন দেশের পণ্যের বিনিময় হবে, মানুষের সঙ্গে ভাব বিনিময় হবে। এতে পণ্য বহুমুখী করার সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শূন্য থেকে যাত্রা শুরু করেছে। সেই যাত্রা অব্যাহত রয়েছে। এখন ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাধীন জাতি। অন্যের কাছে কেন হাত পাতব। আমার আমাদের দেশকে আত্মনির্ভরশীল করেতে পারব। নিজেরাই নিজেদের অর্থনীতির উন্নয়ন ঘটাতে পারব।
ইত্তেফাক/এএসএস