সুপ্রিমকোর্ট খুলছে সোমবার

দুই সপ্তাহের অবকাশ শেষে সোমবার সুপ্রিম কোর্ট খুলছে। যদিও অবকাশকালীন সময়ে হাইকোর্টের বেশ কয়েকটি বেঞ্চে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। খোলা ছিলো আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালত। অবকাশের পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হাইকোর্টের ৫০টি বেঞ্চ পুন:র্গঠন করেছেন। এর মধ্যে ৩৬টি দ্বৈত ও ১৪টি একক বেঞ্চ রয়েছে।
   
পুন:র্গঠন আদেশ অনুযায়ী বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান; বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি ফরিদ আহমদ শিবলী; বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফআরএম নাজমুল আহসান; বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামান; বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহমুদুল হক; বিচারপতি একেএম আবদুল হাকিম ও বিচারপতি এসএম মজিবুর রহমান; বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি মো. বদরুজ্জামান; বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি এসএইচ মো. নূরুল হুদা জায়গীরদার; বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চা দেবনাথ; বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন ডিভিশণ বেঞ্চকে ফৌজদারি মোশন শুনানির এখতিয়ার প্রদান করা হয়েছে। রিট মোশন শুনানির এখতিয়ার দেয়া হয়েছে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুক (এম ফারুক); বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ; বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিম; বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাস; বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসান, বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি আমির হোসেন; বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি  আবু তাহের মো. সাইফুর রহমান; বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদউল্লাহর ডিভিশন বেঞ্চকে। এছাড়া বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম; বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চকে মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশন রেফারেন্স শুনানির এখতিয়ার প্রদান করা হয়েছে।

 


ইত্তেফাক/এসএস/এমআই