সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহে ওয়া ইন্না.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সোরে ভুগাছিলেন।
আজ রবিবার সন্ধ্যা সোয়া ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের গার্ডেন প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
বিচারপতি বজলুর রহমান ২০০১ সালের ৩ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১০ মে হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান। ২০১৫ সালে তিনি আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন। ১৯৫৫ সালের ১২ এপ্রিল বজলুর রহমান জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন।
ইত্তেফাক/এমআই