ভোলায় অস্ত্র ও গুলিসহ ২ যুবক আটক

 
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে দুইটি ওয়ান শুটারগান ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর ইউনিয়নের চর আনন্দ পার্ট থ্রি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 
 
গ্রেফতারকৃতরা হলেন- জাকিরুজ্জামান মনির ও  মো. শাহাবুদ্দিন। তাদের বাড়ি রাজাপুর ইউনিয়নে। 
 
ভোলা মডেল থানার ওসি মীর খাইরুল কবীর জানান, তাদেরকে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। 
 
 
ইত্তেফাক/কেকে