সুন্দরগঞ্জে ট্রেনে বোমা সদৃশ বস্তু, যাত্রীদের মধ্যে আতঙ্ক

 
এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের লাশ ঢাকা থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শাহাবাজ এলাকার নিজ বাড়ি নেয়ার আগেই বামনডাঙ্গা রেল স্টেশনে লালমনিরহাট-২ বগুড়াগামী দণ্ডায়মান রেলের নিচে যাত্রীরা বোমা সদৃশ একটি বস্তু দেখতে পায়।
 
সকাল সাতটা থেকে এখন পর্যন্ত ট্রেনটি দণ্ডায়মান রয়েছে। ট্রেনটি পুলিশ পাহারায় রয়েছে।
 
স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন, যাত্রীরা বোমা সদৃশ বস্তুটি দেখতে পেয়ে ট্রেন থেকে নেমে পড়ে। পুলিশ প্রশাসন ও বোমা নিষ্ক্রিয়কারী টিম এখন পর্যন্ত না আসায় ট্রেন ছাড়া সম্ভব হচ্ছে না।
 
এদিকে লিটনের লাশ এই মাত্র হেলিকপ্টারে করে বামনডাঙ্গার আব্দুল হক মহাবিদ্যালয় মাঠে পৌঁছেছে। এলাকাবাসীর ধারণা, লোকজন যাতে লিটনের জানাযায় অংশ না নেয় সে জন্যই এ আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।
 
ইত্তেফাক/আরএ