নোয়াখালির হাতিয়া উপজেলার বয়ার চরের গোবিন্ধপুর গ্রামে সংখ্যালঘু পরিবারের উপর কয়েকজন সন্ত্রাসী অতর্কিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে রমনী কান্তের ছেলে নারায়ন চন্দ্রদাসকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে। নিহতের মেয়ে রিংকু দাস জানান,সন্ত্রাসীরা একই এলাকার চার সংখ্যালঘুকে অপহরণ করে দুই লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে।
মুর্শিদ বাজার ক্যম্পের পুলিশ পরিদর্শক ছাইফুল আলম বলেন, ‘নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই।সম্ভবত: তিনি হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগপাওয়া যায়নি। তবে অপহরণের ঘটনাটি সত্য।’
ইত্তেফাক/এএসএমইউ