দেবীদ্বারে গোমতী নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

কুমিল্লা শহরের আমতলীর গোমতী নদীর তীরে অনুষ্ঠিত জেলা ইজতেমায় অংশগ্রহনকারী কিশোর মো. ইমাম হোসেন সজিবের (১৪) লাশ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ।
 
সোমবার সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার শিবনগর গোমতী নদীর ব্রিজের নিচে পানিতে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা দেবীদ্বার থানা পুলিশকে খবর দেয়। পরে দেবীদ্বার থানার ওসি মোরশেদ পাভেজ তালুকদার ও উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যেয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সংবাদ পেয়ে নিহত কিশোরের স্বজনেরা এসে তাকে সনাক্ত করেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পুলিশ নিহতের লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হয়।

ইত্তেফাক/এএম।