পিরোজপুরের কাউখালীর দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকাল ১০টার দিকে কাউখালীর দক্ষিণ মাছ বাজারে অভিযান চালিয়ে বাশুরী গ্রামের আরিফুর রহমান হাওলাদার, কচুয়াকাঠীর আনন্দ দাস এবং বিড়ালজুড়ি গ্রামের পনিরের দোকান থেকে ৫০ কেজি নিষিদ্ধ জাটকা জব্দ করা হয়। অভিযানের সময় মাছ ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দকৃত জাটকা উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এনে পাচঁটি এতিম খানায় বিতরণ করা হয়।
ইত্তেফাক/ইউবি