দিনাজপুর কেবিএম কলেজের ছাদ থেকে পড়ে পলাশ (২০) নামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পলাশ দিনাজপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র এবং দিনাজপুরের খানসামা উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল হামিদের পুত্র।
কেবিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শাহরিয়ার সাজু জানান, সোমবার দুপুরে ওই কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলার ছাদ থেকে হঠাৎ পড়ে যায় পলাশ নামে ওই ছাত্র। তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিম জানান, এটি আত্মহত্যা না হত্যা তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।
ইত্তেফাক/ইউবি