কেরানীগঞ্জে ২ কারখানায় আগুন, নিহত ১

ঢাকার কেরানীগঞ্জে কাগজ ও স’মিল কারখানায় আগুন লেগে মো. জাহিদ হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় ২০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানান ঐ কারখানার মালিক। 
 
এ সময় ঢাকা-মাওয়া সড়কে ৩ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পোস্তখোলা ফায়ার সার্ভিসের ৩ ও কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসের ২ ইউনিট মিলে মোট ৫টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার বিকালে উপজেলার তেগুরিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। 
 
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার তেগুরিয়া এলাকায় ইউসুফ আলীর কাগজের মিল কারখানায় আগুন লাগে। সেই আগুন থেকে পাশ^বর্তী মোশারফ মাষ্টারের স’মিলে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে কেরাণীগঞ্জ ফায়ার সাভির্সে খবর  দেয়।
 
খবর পেয়ে তাদের ২টি ইউনিট কাজ করে। আগুনের তাপমাত্রা বেশি দেখে তারা পোস্তখোলা ফায়ার সাভির্সে খবর দেয়। পরে তাদের  আরো ৩টি সার্ভিস চালু করে। কাগজের কারখানার মালিক ইউসুফ আলী বলেন, কি ভাবে মুহুতের মধ্য আগুন লেগে গেলো কিছুই বলতে পারিনা। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মঞ্জরুল হাসান বলেন, দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়তনে আনা হয়েছে। এখন আর কোন বিপদ নেই।
 
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইলসাম ইত্তেফাককে বলেল, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  
 
ইত্তেফাক/এমএইচ