পত্নীতলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ঠুকনিপাড়া মোড়স্থ সালিগ্রাম রোডে একটি ইটভাটা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- জেলার মহাদেবপুর উপজেলার লক্ষণপাড়া গ্রামের মৃত. জহির উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন (৩৩) ও একই এলাকার মৃত দীল মোহাম্মদ প্রামাণিকের ছেলে আহসান হাবিব মিজান (৩১)।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ঠুকনিপাড়া মোড়স্থ ওই ইটভাটায় ইয়াবা নিয়ে বিক্রির জন্যে মাদককারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই ইটভাটায় অভিযান চালিয়ে হাবিব মিজান ও মোসলেম উদ্দিনকে ২০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ