নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর এলাকার মোন্তাহার স্টিল মিলে রড তৈরির জন্য লোহা গলানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১২ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন- শ্রমিক রুপক (২০), সুজন (২৮), রানা (২২), আরিফ (২২) সজিব (২৫), গোপাল মণ্ডল (২৬) সালাউদ্দিন (২৫), কবির (৩৫), জাফর (২৫), মানিক (২৬), শাকিল (২৫) ও মাসুদ (২৫)।
মোন্তাহার স্টিলের জেনারেল হেলপার আবু রায়হান জানান, মদনপুর এলাকায় মিলটি অবস্থিত। সকালে রড তৈরির জন্য মালামাল গলানোর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় গলিত লোহা গায়ে পড়ে ওই ১২ শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
আরও পড়ুন: পর্নোগ্রাফি মামলায় এক ব্যক্তি গ্রেফতার
বার্ন ইউনিটের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, দগ্ধদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থায় আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের চিকিৎসা দিচ্ছেন। এখনো পারসেন্ট নির্ধারণ করা যায়নি।
ইত্তেফাক/বিএএফ