নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ সমাবেশ

 
নিউইয়র্কে ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসাবে পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপির একাংশ। এ উপলক্ষে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা নতুন নিরপেক্ষ ও নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনের দাবি জানান।
 
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্বাস উদ্দিন দুলাল। বিশেষ অতিথি ছিলেন ঢাবির সাবেক ছাত্রনেতা আব্দুস সবুর, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ, সাবেক যুগ্ম সম্পাদক রকির উদ্দিন দুলাল, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি নাজমুল হাসান মানিক, সীতাকুন্ড পৌরসভার সাবে মেয়র আবুল কালাম আজাদ, মোহাম্মদ হোসেন কচি, আহসান উল্লাহ বাচ্চু প্রমুখ।
 
আরো বক্তব্য দেন-নিউইয়র্ক স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, সাবেক ছাত্রনেতা নুরে আলম, দেলোয়ার হোসেন শিপন, নাসির উদ্দিন, আহসান উল্লাহ মামুন, মোস্তাক আহমেদ, সালেহ আহমেদ রুমেল, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, মঞ্জুর কাদের সোহাগ, শামীম মাহমুদ, সাইফুল ইসলাম।
 
সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।
 
IMG0
 
সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, এ সরকার গণতন্ত্রকে কবরে পরিণত করেছে। ভারতের তাবেদার সরকারকে দেশবাসী একদিনের জন্যও ক্ষমতায় দেখতে চায় না। তারা বলেন, দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে এবং গণমানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে নতুন নিরপেক্ষ, নির্দলীয় সরকারে অধীনে একটি নির্বাচন করা জরুরি হয়ে পড়েছে।
 
সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি কয়েকটি ভাগে বিভক্ত। এটা সত্যিই দলের জন্য ক্ষতিকর। কেন্দ্রের পক্ষ থেকে একটা কমিটি ঘোষণা দিলেই অনেক সমস্যা নিরসন হবে। তারা ত্যাগী নেতাদের যুক্তরাষ্ট্র বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানান।
 
ইত্তেফাক/এএসএস