বাহরাইন শ্রমিক দলের আলোচনা সভা

বাহরাইনের রাজধানী মানামার চাঁদপুর হোটেলে বাহরাইন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন  মো. দেলোয়ার হোসেন ভূইয়া। ডা. টিটুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আ. হান্নান, বিশেষ অতিথি ছিলেন গোলাম রাব্বানী (পৃষ্ঠপোষক বাহরাইন বিএনপি), সিরাজুল ইসলাম চুন্নু (সা. সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাহরাইন)। 
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রুহুল আমিন (সহ সভাপতি),  শাহিন পাটয়ারী, রফিকুল ইসলাম আকন (সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি), মীর হোসেন (উপদেষ্টা শ্রমিকদল), ইসমাইল হোসেন (সি. সহ সভাপতি শ্রমিকদল কে. ক.), আবুল কালাম মাস্টার, সৈয়দ মামুন হোসেন,  এক্সপ্রেস নিউজ বিএনপির প্রতিষ্ঠাতা এম জাহান, সাকিল মাহামুদ (তরুণ প্রজন্ম দলের সভাপতি), ছয়ফুল (সভাপতি তৃণমূল), আহসান মাসুদ, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম মানিক, মো. আলম, এস এম আসলাম, মির হোসেন,  মিনহাজ উদ্দিন, শাহিন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি