এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র

মো. সুজাউদ দৌলা

সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আমার পরিচয়

 

সৈয়দ শামসুল হক

 

১৬।  ‘আমার পরিচয়’ কবিতায় ‘সওদাগর’ বলতে কাকে বোঝানো হয়েছে?

(ক) নাবিক কলম্বাস       

(খ) ভাস্কো দা গামা

(গ) চাঁদ সওদাগর                                      (ঘ) রবিনসন ক্রুসো

১৭।  কবি কেন কৈবর্ত বিদ্রোহের কথা ‘আমার পরিচয়’ কবিতায় তুলে ধরেছেন?

(ক) বাঙালি জাতির শৌর্যবীর্যের পরিচয় দিতে

(খ) বাঙালি জাতির সমৃদ্ধ ইতিহাসের পরিচয় দিতে

(গ) বাঙালি জাতির জাগরণকে সাহিত্যরূপ দিতে

(ঘ) বাঙালি জাতির সংগ্রামী চেতনার পরিচয় দিতে

১৮।  ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’-বাক্যটি নিচের কোন কবিতার সঙ্গে একাত্ম?

(ক) মানুষ                    

(খ) আমার পরিচয় 

(গ) ঝর্ণার গান (ঘ) প্রাণ

১৯।   ‘বাংলাদেশ কৃষি প্রধান দেশ।’-বাক্যটির সঙ্গে ‘আমার পরিচয়’ কবিতার কোন চরণের মিল রয়েছে?

(ক) আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি

(খ) তেরোশত নদী শুধায় আমাকে, ‘কোথা থেকে তুমি এলে?’

(গ) চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে

(ঘ) আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে

২০।  পালযুগের সঙ্গে কোন নামটি সম্পৃক্ত?

(ক) গোপাল                  (খ) লক্ষণ সেন

(গ) তিতুমীর                  (ঘ) হাজী শরীয়তউল্লাহ

২১।   ‘আমার পরিচয়’ কবিতায় কবির কী ধরনের দৃষ্টিভঙ্গি লক্ষ করা যায়?

(ক) উদার                     (খ) নিরপেক্ষ        

(গ) সংকীর্ণ                    (ঘ) সাম্যবাদী

২২।   চর্যাপদ বাংলা সাহিত্যের কোন যুগকে নির্দেশ করে?

(ক) প্রাচীন যুগ               (খ) মধ্যযুগ  

(গ) অন্ধকার যুগ             (ঘ) আধুনিক যুগ

২৩।  পাহাড়পুর বৌদ্ধবিহার কোন আমলের নিদর্শন?

(ক) গুপ্ত(খ) মৌর্য(গ) পাল(ঘ) সেন

২৪।   ‘আমি জন্মেছি বাংলায়’ বলতে কবি বুঝিয়েছেন-

i. বাংলাদেশে জন্মেছেন      

ii. বাঙালি হয়ে জন্মেছেন

iii. বাংলার জন্য জন্মেছেন

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                        (খ) i ও iii         

(গ) ii ও iii                      (ঘ) i, ii ও iii

২৫।  তিতুমীর ছিলেন-

i. নীল বিদ্রোহের অন্যতম নেতা                     ii. ব্রিটিশ বিরোধী একজন বিপ্লবী

iii. সোনার গায়ের জমিদার

নিচের কোনটি সঠিক?

(ক) i                              (খ) ii               

(গ) i ও ii                        (ঘ) i, ii ও iii

২৬।  হাজী শরীয়তউল্লাহ হলেন-

i. ফরায়েজি আন্দোলনের নেতা 

ii. আবদুল ওহাবের মতাদর্শে বিশ্বাসী

iii. অত্যাচারিত মানুষের নেতা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii                        (খ) i ও iii         

(গ) ii ও iii                      (ঘ) i, ii ও iii

১৬.গ.১৭.ঘ.১৮.খ.১৯.গ.২০ক.২১ঘ.২২.ক.২৩.গ.২৪ক.২৫গ.২৬.ঘ