ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার টিকেট এখন কেনা যাবে সহজ ডটকম থেকে। বাণিজ্যমেলার টিকেটিং পার্টনার মীর ব্রাদার্সের সাথে সহজ ডটকমের চুক্তি অনুযায়ী এখন থেকে এই সুবিধা উপভোগ করা যাবে।
পাশাপাশি প্রতিদিন টিকেট কিনে ক্রেতারা পাচ্ছেন একটি করে স্মার্টফোন এবং মেলা শেষে এলইডি টিভি জিতে নেয়ার সুযোগ। এই বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির বলেন, বাণিজ্যমেলায় আগত দর্শনার্থীদেরকে যেন পরিবারের সদস্য ও বাচ্চাদের নিয়ে লাইনে না দাঁড়াতে হয়, সেই লক্ষ্যেই আমরা ই-টিকেটিংয়ের কাজ করছি। আমি আশা করি, ঘরে বসে টিকেট কেনার এই সুবিধা গ্রহণ করে দেশের সবচেয়ে বড় এই মেলায় আগের চেয়েও বেশি মানুষের সমাগম হবে।
সহজ ডটকমের ইভেন্ট পেজ (www.shohoz.com/events) থেকে খুব সহজেই ভিজিটরেরা এই টিকেট কিনতে পারবেন। বিকাশ, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেই মেলার ই-টিকেট গ্রাহকের ই-মেইলে চলে যাবে। এই ই-টিকেটের প্রিন্টেড কপি বা পিডিএফ মোবাইল ফোনে দেখিয়েই মেলার ১ নম্বার গেটে অবস্থিত সহজ ডটকমের টিকেট ক্রেতারা বিশেষ গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।
মেলায় প্রবেশের নির্ধারিত ফি প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা এবং বাচ্চাদের (৯ বছরের নিচে) জন্য ২০ টাকা। এর সাথে প্রসেসিং ফি বাবদ টিকেট প্রতি দুই টাকা করে প্রদান করতে হবে।
ইত্তেফাক/এএসএস