এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘নব্বই দিন’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সজল, নাদিয়া নদী, সাগর হুদা, শোয়েব মনির প্রমুখ। সময়টা কেবল নব্বই দিন। এর আগে দিনগুলো আরো সুখের ছিল। হয়তো এর মাঝেও কিছু সুখ-দুঃখ লুকিয়ে ছিল। আসিফ আর আদিবার তিন বছরের সংসার। আজ সেই দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে আদিবা। সম্পর্কটা প্রেমের, বিয়েতে পরিবারের সম্মতি ছিল না বললেই চলে। সম্পর্কটা আজ এই পর্যায়ে আসার কারণ আসিফ নিজেই। আসিফের কাছে সময় আর মাত্র নব্বই দিন। আসিফ পাগলের মতো ভালোবাসে আদিবাকে। সে কি পারবে ফেরাতে তার প্রিয়তমা স্ত্রীকে?