ঢাকার ধোলাইখাল এলাকায় সড়ক দুর্ঘটনায় চাচা ও ভাতিজা মৃত্যু হয়েছে। এরা হলেন, আলমগীর হোসেন (৪০) ও ভাতিজা আব্দুর রহিম। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে।
জানা গেছে, সোমবার রাতে ঢাকার ইসলামপুরের কাপড়ের ব্যবসায়ী আলমগীর দোকান বন্ধ করে তার স্কুলপড়ুয়া ভাতিজাকে নিয়ে সূত্রাপুরের বাসায় ফিরছিলেন। পথে একটি ট্রাক ওই মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাত সাড়ে ১২টার দিকে ওই দুইজনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ