বগুড়ার কাহালু উপজেলায় এক নারীর লাশ উদ্ধার হয়েছে। নিহত মাহমুদা (৬০) তালদিঘী গ্রামের মৃত আহমেদ আলীর স্ত্রী।
সোমবার রাতে উপজেলার পুইয়াগাড়ী ও কাজীপাড়া মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, মাহমুদা রবিবার রাতে পার্শ্ববর্তী পাঁচপীর মাজারে ইসলামি জলসা শুনতে গিয়ে আর বাড়ি ফিরেনি। পরদিন সোমবার সন্ধ্যার দিকে স্থানীয়রা পুইয়াগাড়ী ও কাজীপাড়া মাঠের মধ্যে বাঘমারা নামক ভিটার পাশের একটি পুকুরে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাহালু থানার এসআই মতিয়ার রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ