টাঙ্গাইলের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটি গঠন

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দৈনিক ইত্তেফাক ও মোহনা টেলিভিশনের মির্জাপুর সংবাদদাতা সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল সভাপতি এবং দি বাংলাদেশ টুডে ও দৈনিক সকালের খবরের মির্জাপুর সংবাদদাতা সাংবাদিক মো. রায়হান সরকার রবিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 
শুক্রবার মির্জাপুর উপজেলার কলেজ রোডের মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। (২০১৭-২০১৯) দুই বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট্য কার্যকরী কমিটির অপর সদস্যরা হলেন, মো. খায়রুল করিম পাপনসহ সভাপতি (দৈনিক ভোরের ডাক), মো. সাজজাত হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক যুগান্তর),হোসনী জুবাইরী সাংগঠনিক সম্পাদক (দৈনিক জনতা ও সম্পাদক সাপ্তাহিক বারবেলা), ডি এম শামীম সুমন কোষাধক্ষ (দৈনিক নয়া দিগন্ত ও ৭১ অনলাইন টিভি নিউজ), শাহ সৈকত মুন্না দফতর সম্পাদক (টাঙ্গাইল বার্তা ২৪ ডট কম), উত্তম বণিক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ( পাক্ষিক নতুন প্রহর), মো. সাদ্দাম হোসেন ক্রীড়া সম্পাদক ( দৈনিক আজকের টেলিগ্রাম)। কমিটির কার্যকরী সদস্যরা হলেন, শাহ বজলূর রশিদ বিজু (দৈনিক পত্রিকা), শামীম আল মামুন চৌধুরী ইমরান (দৈনিক বাংলা বাজার), মো. নাজমুল ইসলাম (দৈনিক মজলূমের কণ্ঠ), মো. রেজাউল করিম শিপন (দি ফিনান্সিয়াল এক্সপ্রেস) ও রাহুল রায় (চ্যানেল আই)।
 
এদিকে নব নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল হাজ মো. একাব্বর হোসেন এমপি, সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিআরডিরি চেয়ারম্যান মীর শরীফ মাহমুদ, পৌরসভার মেয়র ও সাবেক ভিপি সাহাদত হোসেন সুমন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অদ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ভিপি আবু আহমেদ প্রমুখ।
 
ইত্তেফাক/এএসএমইউ