রামপাল ইউএনও রাজিব রায় লিটন মারা গেছেন

বাগেরহাটের রামপাল উপজেলা নির্বাহী অফিসার রাজিব কুমার রায় লিটন মারা গেছেন। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার টিএন্ডটি পাড়ার সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা বারেন্দনাথ রায়ের বড় ছেলে।
 
মঙ্গলবার ভোরে রাজধানীর আ্যাপোলো হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
পারিবারিক সূত্র জানায়, তিনি গত এক মাস ধরে কিডনি রোগে ভুগছিলেন।
 
তিনি ১৯৮১ সালের ১৬ ডিসেম্বর আদিতমারীর মাষ্টারপাড়ায় জন্মগ্রহণ করেন। রাজিব কুমার রায় ২৭ তম বিসিএস দিয়ে প্রশাসনে যোগ দেন।
 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২০০৮ সালে চাকরিতে যোগদান করেন। ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব পাবলিক পলিসি ডিগ্রি সম্পন্ন করে ২০১৫ সালের ২৩ জুলাই ইউএনও হিসেবে রামপালে যোগ দেন।
 
তার স্ত্রী অনিন্দিতা রায় ফকিরহাট উপজেলার ইউএনও। তাদের চার বছর ও ৬ মাস বয়সী দুটি সন্তান রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ