জকিগঞ্জে কলেজছাত্রীকে কোপানোর ঘটনায় মামলা

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুরের রসুলপুর গ্রামে কলেজছাত্রী ঝুমাকে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে কোপানোর ঘটনায় মামলা হয়েছে।
 
সোমবার রাতে ঝুমার মা করিমা বেগম বাদী হয়ে মামলাটি করেন।
 
রবিবার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঝুমা আক্তার সুমা (১৮) নামের কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত করে একই গ্রামের বাহার (২২) নামের এক বখাটে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। ঝুমা ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
এই ঘটনায় সোমবার ভোরে জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারীর পিতা আবদুল গফুর (৬০) ও ভাই নাসির উদ্দিনকে(২২) কে আটক করেছে পুলিশ। ঝুমা বেগম জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। 
 
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ