কুমিল্লার মুরাদনগর উপজেলায় অর্ধ ডজন মাদক ও ডাকাতি মামলার আসামি ডাকাত শাহ পরানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার জাহাপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে।
মঙ্গলবার ভোর রাতে মুরাদনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে উপজেলার জাহাপুর গ্রামের উত্তর পাড়া হতে শাহ পরানকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসা সংক্রান্ত ছয়টি মামলা রযেছে।
মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক মো: মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ