ঢাকার সদরঘাট থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত নয়টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামসুল আলম জানান, সন্ধ্যার পর ওই লোকটি কাজল নামে একটি লঞ্চে উঠেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে লঞ্চের লোকজন তাকে নিয়ে নৌকায় করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
তিনি আরো জানান, মৃত ব্যক্তির দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তার পরনে চেক লুঙ্গি ও গোলাপি ফুল শার্ট রয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হচ্ছে বলে।
ইত্তেফাক/এএসএমইউ