কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। আহত মোজাম্মেল হক নাছির (৪৫) উপজেলার শ্রীকাইল গ্রামের মৃত্য আ. ছামাদের ছেলে।
সোমবার রাত সাড়ে ১০টায় শ্রীকাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুল মিয়া (৩৫) বহুদিন থেকে শ্রীকাইল ইউনিয়নে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। ব্যবসায়ী মোজাম্মেল দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ করে আসছেন। এরই জেরে ব্যবসায়ী নাছিরকে শ্রীকাইল কলেজ ছাত্রাবাসের পাশের সড়কে মাদক ব্যবসায়ী ফুল মিয়ার নেতৃত্বে সাত/আটজনের একদল সন্ত্রাসী তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আহত ব্যবসায়ী মোজাম্মেল হক নাছির বলেন, ‘ফুল মিয়া এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চাদাঁবাজি, মাদক ও মারামারিসহ অর্ধ ডজন মামলা রয়েছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/এএসএমইউ