ময়মনসিংহের গফরগাঁওয়ে তথ্য অধিকার আইন (২০০৯) বিষয়ক জন অবহিতকরণ সভায় বক্তারা বলেছেন, বর্তমান সরকার তথ্য অধিকার আইন প্রণয়নের মাধ্যমে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের উদ্যোগে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের সচিব মো. রফিকুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মানিক, গফরগাঁও থানার ওসি মাহবুব আলম, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালি প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশন সচিব মো. রফিকুজ্জামান বলেন, দেশের সব জনগণের তথ্য জানার অধিকার আছে। বর্তমান সরকার তথ্য অধিকার আইন প্রণয়নের মাধ্যমে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছে।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও মিডিয়া কর্মীরা অংশ নেন।
ইত্তেফাক/এমআই