ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদা মাইলমারি গ্রামের মাঠের মধ্যে আসালত শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একই গ্রামের মোনাউল্ল্যা শেখের ছেলে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মাঠে কাজ করতে যান আসালত শেখ। দুপুর দুইটার দিকে মাঠের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। খবর পেয়ে বিকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার শরীরে কোপানোর চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/এএম।