মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের তাঁতীর কান্দি এলাকায় প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে গেছে সাদেক আলমের বসত ঘর। সোমবার গভীর রাতে সাদেক আলমের তালাবদ্ধ ঘরে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ আগুন লাগিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। এ সময় ঘরে থাকা মূল্যবান আসবাব পত্রসহ পুরো ঘরটি আগুনে পুড়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, গেল সপ্তাহে বাঘড়ার মান্নান শাহ ও সাদেক আলমের সাথে একটি দোকান ঘর তোলা নিয়ে সংঘর্ষ বাঁধে এবং এই নিয়ে পাল্টা-পাল্টি মামলাও হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে ঘটনাটি কী।
ইত্তেফাক/এএম।