নবীনগরে অপহৃত স্কুলছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার

নবীনগর থেকে অপহৃত স্কুলছাত্রীকে নারায়ণগঞ্জে উদ্ধার করা হয়েছে। সোমবার নারায়নগঞ্জ বন্দর থানাধীন দেউলী চৌরাপাড়া ভক্তেরকান্দি এলাকা থেকে তাকে উদ্ধার করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল করিম।
 
অপহরণকারী রানা (১৯) ও তার সহযোগী রানুয়ারা বেগমকে (৩৫) কে গ্রেফতার করেছে।
 
পুলিশ জানায়, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর জনৈকা ছাত্রীকে প্রায়ই স্কুলে আসা যাওয়ার পথে গ্রেফতারকৃত আসামি প্রেমের প্রস্তাব সহ অশ্লীল ভাষার মাধ্যমে উত্যক্ত করত। ছাত্রীর পিতা রানার মায়ের কাছে অভিযোগ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ছেলেকে লেলিয়ে দেয় ওই মেয়ের পিছনে।
 
গত ১২ জানুয়ারি রানা তার দুইজন সহযোগীর সহযোগিতা নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে সিএনজি যোগে পালিয়ে যায়। শেষে ওই ছাত্রীকে নারায়নগঞ্জের ভক্তেরকান্দি এলাকায় আটকে রেখে রানার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ করা হয়। এব্যাপারে নবীনগর থানায় মামলা দায়ের করা হয়।
 
মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমএইচ