সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজলোর শিয়ালকোলে চাল কলের বয়লার বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিক মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতরা হলেন- শিয়ালকোল গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে ছবের আলী (৫০), তার স্ত্রী জাহানারা খাতুন (৪৫) ও মৃত সাইদের স্ত্রী সাকেরা বেওয়া (৪৮)। এর আগে গত ১১ জানুয়ারি সন্ধ্যায় শিয়ালকোল বাজার এলাকায় শামীম তালুকদারের চাতালে এ দুর্ঘটনা ঘটে।
 
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ এ তথ্য নিশ্চিত করে জানান, ওইদিন সন্ধ্যায় চাতালে কাজ করছিলেন ৪/৫ জন শ্রমিক। এসময় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ওই তিন শ্রমিক দগ্ধ ও আরও ২ শ্রমিক আহত হন। দগ্ধদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা রাতেই তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করে। ৫ দিন চিকিৎসা নেয়ার পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় একজন, দুপুর ২টায় একজন ও বিকাল ৪টায় অপরজন মারা যান। 
 
ইত্তেফাক/এমআই