স্বাধীনতা যুদ্ধে চিকিত্সা সেবাদানকারী এসএ বেগম আজো স্বীকৃতি পাননি

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আহত মুক্তিযোদ্ধাদের চিকিত্সা সেবাদানকারী চিকিত্সক এসএ বেগম ৪৫ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি।

 
উপজেলার চানপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী মুক্তিযোদ্ধা এসএ বেগম জানান, ‘তত্কালীন ফেনী মহকুমায় যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা চিকিত্সকের একটি প্রত্যয়নপত্রসহ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করার পরও মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে না পেরে আমি দুঃখিত। আর্থিকভাবে অস্বচ্ছল এ নারী মুক্তিযোদ্ধা কোনো রকম দিন অতিবাহিত করছেন।  ২০০৯ সালে বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদেরের সুপারিশকৃত আবেদন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে জমা দেওয়ার পরও মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি। আহত মুক্তিযোদ্ধাদের চিকিত্সা সেবাদানকারী ফেনী বক্ষ্মব্যাধি হাসপাতালের চিকিত্সক এসএ বেগম আরো বলেন,  ‘১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিলে আহত মুক্তিযোদ্ধাদের চিকিত্সা দিতে উত্সাহ বোধ করি। হাসপাতালে নিরাপদ নয় জেনে আমার বাসায় নিয়ে আহত মুক্তিযোদ্ধাদের চিকিত্সা দিতাম। কিন্তু স্বাধীনতার ৪৫ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি।’

ইত্তেফাক/এএন