ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গ্রামবাসী দুই দলে বিভক্ত হয়ে সংর্ঘষে জড়িয়েছে। কয়েক ঘণ্টাব্যাপী চলা সংর্ঘষে ২০ গ্রামবাসী গুরুতর আহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে সংর্ঘষ চলাকালে বেশ কয়েকটি বসত ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এরা হলেন, শামচুন্নাহার বেগম (৪০), আবু তালেপ (৪৫), আনোয়ার সেক (৩৫), সম্রাট হোসেন (২৫), সুমন মাতুব্বর (২৪), ইদ্রিস সেক (৭০), ওবায়দুর রহমান (৪৫) ও নুরুজ্জামান(২৫)। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ জানায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে খেলোয়ারদের মধ্যে বাক্বিতণ্ডা হয়। বুধবার সকালে আসলাম খান ও জামাল মাতুব্বরের লোকজন বাক্বিতণ্ডার জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এলাকায় পুলিশ মোতায়েনে রয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ