বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত রতন হালদার মোড়েলগঞ্জ উপজেলার ডেউয়াতলা গ্রামের রাজকুমার হালদারের ছেলে। তিনি বাগেরহাটে সরকারি পিসি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
 
মঙ্গলবার রাতে জেলা শহরের দশানী এলাকায় মুরাদ হোসেনের বাড়িতে গভীর নলকূপ বসানোর কাজ চলছিল। এ সময় মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মীরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ