সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ২৬ জন আহত হয়েছে। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দিয়ে সিরাজগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সগুনা ইউনিয়নের ধামাই চইশ্বর পুরগ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।
জানা যায়, ইশ্বরপুর গ্রামের আলাউদ্দিন আলী গংয়ের সাথে একই গ্রামের আতাব আলী গংয়ের জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনা কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে দু’পক্ষের মধ্যে সামান্য কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় দু’পক্ষের লোকজন লাঠি-শোটা ও দেশিয় অস্ত্র নিয়ে আক্রমণ করলে ২৬জন আহত হয়।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে আহতদের চিকিত্সা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে আইনানুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
ইত্তেফাক/এএম।