সিরাজদিখানে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কম্প্রেসার বিস্ফোরণে ফজলুল করিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 
 
বুধবার দুপুরে সিরাজদিখান বাজার রোডে অবস্থিত ‘মফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’ নামে একটি দোকানে গাড়ির চাকায় হওয়া দেয়ার সময় এ ঘটনা ঘটে। 
 
জানা যায়, সকালে রশওনিয়া গ্রামের মো.শাহিন শেখ (৪০) তার ইজিবাইকের চাকায় হাওয়া দিতে গেলে কম্প্রেসার মেশিনের ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। এতে ইজিবাইক চালক মো. শাহিন এবং পথচারী ইছাপুরা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া গ্রামের ফজলুল করিম (৫৫) গুরুতর আহত হন।বিকেলে ফজলুল করিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
 
ইত্তেফাক/ইউবি