কুষ্টিয়ায় ডিবির সঙ্গে 'বন্ধুকযুদ্ধে' নিহত ১

 
কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ আমিরুল ইসলাম আমির (৪২) নামে একজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে আলামপুরে এ ঘটনা ঘটে।
 
পুলিশের দাবি, নিহত আমির চরমপন্থি সন্ত্রাসী সিরাজ বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড।
 
কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে ডাকাতদল রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিয়েছে এমন গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে যায়।
 
ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে 'বন্ধুকযুদ্ধ' হয়।
 
এরপর পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সেখানে চরমপন্থি সন্ত্রাসী সিরাজ বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড আমিরুল ইসলাম আমিরের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে।
 
ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্ধুক, গুলি, গুলির খোসা, ধারালো অস্ত্র, গাছকাটা করাত উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
 
 
ইত্তেফাক/কেকে