সিলেটের জকিগঞ্জ উপজেলায় কলেজছাত্রী ঝুমা আক্তার সুমাকে ছুরিকাঘাতকারী বখাটে বাহার উদ্দিন গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার মির্জাচক হাওর থেকে বাহারকে পুলিশ গ্রেফতার করে।
উল্লেখ্য, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার উপজেলার ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ঝুমা আক্তার সুমাকে (১৮) কুপিয়ে আহত করেন একই গ্রামের বাহার (২২) নামের ওই বখাটে। ঘটনার পর সোমবার ভোরে জিজ্ঞাসাবাদের জন্য হামলাকারীর বাব আবদুল গফুর (৬০) ও ভাই নাসির উদ্দিনকে (২২) আটক করে পুলিশ। এদিন রাতেই ঝুমার মা করিমা বেগম এ ঘটনায় মামলা করেন। ঘটনার পর থেকেই বাহার পলাতক ছিলেন। ঝুমা ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/এএসএমইউ