বগুড়ার সোনাতলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আটজন আহত হয়েছেন। প্রসঙ্গত, উপজেলার কামারপাড়া গ্রামে সহোদর ভাই শাহজাহান আলী ও নয়া মিয়ার মধ্যে জমি সংক্রান্ত ব্যাপারে বিরোধ রয়েছে।
বুধবার ওই গ্রামে সহোদর ভাই শাহজাহান আলী ও নয়া মিয়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা নিয়ে পক্ষে-বিপক্ষে এ সংঘর্ষে জড়ায় তাদের অনুগামী লোকলস্কর।
এ ঘটনায় আহত শাহজাহান আলী (৫০), স্ত্রী শাহিদা বেগম (৪৩), ছেলে সুজন (২৫) ও তার বোন হামিদা বেওয়া (৬০) এবং প্রতিপক্ষের নয়া মিয়া (৫৫), ছেলে হাফিজার (২৮), ফারুক (২২) ও এজিয়া বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত অক্টোবর মাসে এ নিয়ে দুইজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল।
ইত্তেফাক/এএসএমইউ