গঙ্গাচড়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব ফকিরটারী এলাকার ব্রিজের নিচে রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির লাশ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। তার বাড়ি রংপুর মহানগরের কচুটারী গ্রামে। বাবার নাম নসিম উদ্দিন। রবিঊল দুইদিন আগে গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যান।
 
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘রবিউল একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তার মাথায় শুধু আঘাতের দাগ আছে।’
 
তিনি আরো বলেন, হয়তো ব্রিজের রেলিং এ মাথায় আঘাত পেয়ে ব্রিজের নিচে পড়ে গিয়েছিলেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
 
ইত্তেফাক/এএসএমইউ