পঞ্চগড়ে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
মেলা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়। এর পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক মেলার উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা, পঞ্চগড়ের জেলা প্রশাসক পঞ্চগড় অমল কৃষ্ণ মণ্ডল, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি