কাপাসিয়ায় নদী থেকে প্রাডো জিপ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় বৃহস্পতিবার বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে পুলিশ একটি বিলাসবহুল প্রাডো জিপ গাড়ি উদ্ধার করেছে। 
 
তবে গাড়ি থেকে কোন কিছু উদ্ধার করা যায়নি। ঢাকায় নিবন্ধন করা জিপটির নম্বর ঢাকা মেট্রো ঘ ১১-২০২৯।
 
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর বাজার সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে স্থানীয় বাদল সরকারের মাছের ঘেরে বাজারের এক ব্যবসায়ী প্রথমে পানির নিচে একটি গাড়ি দেখতে পান। পরে কাপাসিয়া থানা পুলিশকে অবহিত করা হয়। তাৎক্ষণিকভাবে ওসির নেতৃত্বে থানা পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে গাড়িটি উদ্ধার করে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি